বিশ্বের অন্যতম ধনী দেশ কানাডা কাগজ শিল্পের জন্য বিখ্যাত। আর সে কারণে বর্তমান সময়ে কানাডা কে কাগজের রাজধানী নামেও ডাকা হয়। তবে কাগজ শিল্প ছাড়াও কানাডা তে আরো বিভিন্ন ধরনের শিল্প আছে। যেমন, কাঠ শিল্প, খনিজ শিল্প ইত্যাদি।
এগুলোর পাশাপাশি কানাডা এমন অনেক শিল্পের দিক থেকে সবার উপরে অবস্থান করে আছে। আর সে গুলো হলো, সীসা, হীরা, নিকেল, ইউরেনিয়াম, সোনা ইত্যাদি।
কানাডায় কোন শিল্প বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে?
দেখুন, কানাডা কাগজ শিল্পের জন্য বিখ্যাত হলেও। এই দেশে ব্যাপক হারে তথ্য প্রযুক্তি শিল্পের বৃদ্ধি পাচ্ছে। এর কারণ হলো, কানাডিয়ান সরকার নিজের দেশকে সফটওয়্যার উন্নয়ন, সাইবার নিরাপত্তা ও কৃত্রিম বুদ্ধিমত্তা কে সবচেয়ে বেশি জোরদার করছে।
কানাডা ব্যবসার জন্য সেরা দেশ কেন?
একটা বিষয় আপনার জেনে রাখা উচিত। সেটি হলো, বর্তমান বিশ্বে কানাডা হলো ব্যবসার দিক থেকে সেরা একটি দেশ। কেননা, কানাডার সাথে প্রায় ৫১ টি দেশের বানিজ্যিক চুক্তি আছে।
আর সেই দিক থেকে বিবেচনা করলে সেখানে প্রায় ১.৫ বিলিয়ন এরও বেশি মানুষের কাছে ব্যবসা করার এক্সেস আছে। তাহলে এবার নিজেই একটু চিন্তা করে দেখুন যে, কানাডা ব্যবসার জন্য সেরা দেশ হওয়ার কারণ কি।
কি উৎপাদনে কানাডা বিশ্বের প্রথম স্থান অধিকার করেছে?
উপরের আলোচনা থেকে আমরা জেনেছি যে, কানাডা বর্তমানে কাগজ শিল্পের জন্য বিখ্যাত। আর সে কারণে কানাডা নিউজপ্রিন্ট উৎপাদন এর দিক থেকে বিশ্বের প্রথম স্থান দখল করতে পেরেছে।
এছাড়াও আপনি যদি গোটা বিশ্বের কথা চিন্তা করে দেখেন। তাহলে লক্ষ্য করতে পারবেন যে, কানাডা কাগজ এবং কাগজের তৈরি করা বোর্ড উৎপাদনের দিক থেকেও শীর্ষ অবস্থান দখল করতে পেরেছে। আর কাগজ রপ্তানির দিক থেকেও কানাডা সবার উপরে অবস্থান করে আছে।
কানাডার অর্থনীতি ভালো কেন?
কানাডা উন্নত অর্থনীতির একটি দেশ। কেননা, এই দেশের মূল অর্থনীতির প্রায় অনেকটাই আসে বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ থেকে। যেমন, তামা, সোনা, দস্তা, নিকেল ইত্যাদি।
আর এই ধরনের প্রাকৃতিক সম্পদ এর চাহিদা গোটা বিশ্বের মধ্যে রয়েছে। সে কারণে গোটা বিশ্বের বিভিন্ন দেশে এই ধরনের খনিজ সম্পদ রপ্তানি করা হয়। যেখান থেকে কানাডা বিপুল পরিমান বৈদেশিক মুদ্রা কানাডার অর্থনীতি কে আরো বেশি মজবুত করেছে।
কানাডা কি কখনো আমেরিকার অংশ ছিলো?
আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছেন। যারা আসলে মনে করে যে, কানাডা কোনো একটা সময় আমেরিকার অংশ ছিলো। তো যারা আসলে এমনটা মনে করেন, তাদের ধারনা সম্পূর্ণ ভুল।
এর কারণ হলো, প্রায় ১৮৬৭ সাল থেকে কানাডা একটি স্বাধীন দেশ হিসেবে পরিচিত হয়েছে। আর এর আগের সময়ে কানাডা ছিলো ব্রিটিশ এর উপনিবেশ ছিলো।
কিন্তুু যখন ১৮১২ সালের দিকে যুদ্ধ চলছিলো। তখন কানাডার কিছু অংশ যুক্তরাষ্ট্র দখল করেছিলো। তবে পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্র সেই দখল করা অংশ প্রত্যাহার করেছিলো। তাই এটা নিশ্চিত যে, কানাডা কখনই আমেরিকার অংশ ছিলোনা।
প্রথম বিশ্বযুদ্ধে কানাডার অর্থনীতিতে কেমন প্রভাব পড়েছিলো?
আমরা সকলেই জানি যে, বিশ্বযুদ্ধের কারণে পৃথিবীর অনেক দেশে হাহাকার পড়ে গিয়েছিলো। আর সেই দিক থেকে কানাডাতেও নেমে এসেছিলো বিরাট বিপর্যয়।
কেননা, সেই সময়ে কানাডার অর্থনৈতিক কাঠামো একবারে ভঙ্গুর হয়ে গিয়েছিলো।
উক্ত সময়ে কানাডায় বেড়ে গিয়েছিলো বেকারত্বের হার। কেননা, কানাডার মধ্যে থাকা শিল্প বানিজ্য কোনো ভাবেই মাথা উঁচু করে দাঁড়াতে পারছিলোনা। যার ফলে অর্থনৈতিক উন্নতিও হ্রাস পেয়েছিলো।
তবে যুদ্ধের পরবর্তী সময়ে কানাডা পুনরায় নিজের অর্থনৈতিক কাঠামোকে উন্নত করতে পেরেছে।
আপনার জন্য আমাদের কিছুকথা
প্রিয় পাঠক, কানাডা কোন শিল্পের জন্য বিখ্যাত তা আজকের আর্টিকেল থেকে জানতে পেরেছেন।
এছাড়াও আজকে আমি কানাডা সম্পর্কে এমন কিছু তথ্য শেয়ার করেছি। যেগুলো আপনার জেনে নেওয়া দরকার।
তো আপনি যদি এই ধরনের অজানা বিষয় গুলো সহজ ভাষায় জানতে চান। তাহলে আমাদের সাথে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।

