কানাডা যাওয়ার যোগ্যতা কেমন লাগে?

যদি আপনি বর্তমান সময়ে কানাডা যেতে চান। তাহলে আপনার ক্ষেত্রে কেমন কানাডা যাওয়ার যোগ্যতা প্রয়োজন হবে। সেটা আপনার ভিসার ধরনের উপর নির্ভর করবে। 

 

কেননা, ভিন্ন ভিন্ন ভিসার জন্য আলাদা যোগ্যতার প্রয়োজন হয়। আর এই ভিন্ন ভিসার জন্য একজন মানুষের যেসব কানাডা যাওয়ার যোগ্যতা দরকার।

 

সে গুলো নিয়ে আজকের আলোচনায় বিস্তারিত বলার চেষ্টা করবো। তবে তার জন্য আপনাকে আজকের পুরো লেখাটি মন দিয়ে পড়তে হবে।

 

কানাডা যাওয়ার যোগ্যতা কেমন লাগে?

বাংলাদেশ থেকে কানাডায় কোন ভিসায় যেতে পারবেন?

বর্তমান সময়ে একজন বাংলাদেশের নাগরিক বিভিন্ন ভিসার মাধ্যমে কানাডা যেতে পারবে। আর সেই ভিসা গুলো হলো, 

 

  1. ট্যুরিস্ট ভিসা,

  2. স্টুডেন্ট ভিসা,

  3. ওয়ার্ক পারমিট,

  4. পার্মানেন্ট রেসিডেন্ট ভিসা,

 

তো যখন আপনি উক্ত ভিসা গুলোর মাধ্যমে কানাডা যাবেন। তখন আপনার যে যোগ্যতা গুলোর প্রয়োজন হবে। সেগুলো নিচের আলোচনায় উল্লেখ করা হলো। 

ট্যুরিস্ট ভিসায় কানাডা যাওয়ার যোগ্যতা

যদি আপনি শুধুমাত্র ভ্রমন করার জন্য কানাডা যেতে চান। তাহলে বর্তমান সময়ে যেসব ট্যুরিস্ট ভিসায় কানাডা যাওয়ার যোগ্যতা প্রয়োজন হবে। সেগুলো নিচে উল্লেখ করা হলো। যেমন, 

 

  1. আপনাকে অবশ্যই বাংলাদেশের বৈধ নাগরিক হতে হবে।

  2. একটি ০৬ মাস মেয়াদী বৈধ পাসপোর্ট থাকতে হবে। 

  3. ”আন্তর্জাতিক ভ্রমণ স্বাস্থ্য”- বীমা নীতি থাকতে হবে। যা আপনার কানাডায় থাকাকালীন সমস্ত স্বাস্থ্যসেবা খরচ কভার করবে।

  4. কানাডায় থাকার জন্য পর্যাপ্ত অর্থের প্রমাণপত্র থাকতে হবে।

  5. আপনি যে ভ্রমন করার জন্য কানাডা যাবেন, সেটি প্রমান করতে হবে। 

  6. আপনার সদ্য তোলা ছবি। 

  7. এছাড়াও আপনার অবশ্যই কানাডার আইন এবং বিধিনিষেধ মেনে চলার ইচ্ছা থাকতে হবে।

See also  ইতালিতে নাগরিকত্ব পাওয়ার উপায় কি?

 

তো যদি আপনি এই সমস্ত যোগ্যতা পূরণ করতে পারেন। তাহলে আপনি কানাডা ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন।

স্টুডেন্ট ভিসায় কানাডা যাওয়ার যোগ্যতা

বর্তমান সময়ে উচ্চ শিক্ষার জন্য অনেকেই কানাডা যেতে চান। তবে যদি আপনিও স্টুডেন্ট ভিসায় কানাডা যেতে চান। তাহলে আপনার নিন্মোক্ত যোগ্যতা গুলো থাকতে হবে। যেমন, 

 

  1. বিশ্ববিদ্যালয় নির্ধারিত আইইএলটিএস স্কোর থাকতে হবে।

  2. একটি ০৬ মাস মেয়াদী বৈধ পাসপোর্ট থাকতে হবে।

  3. আপনার অবশ্যই উচ্চমানের শিক্ষাগত যোগ্যতা (GPA/CGPA) থাকতে হবে।

  4. কানাডার কলেজ/বিশ্ববিদ্যালয় থেকে ভর্তির অফার লেটার থাকতে হবে। 

  5. আপনার পারিবারিক আর্থিক সচ্ছলতার প্রমানপত্র। 

  6. বাংলাদেশের বৈধ নাগরিকত্ব। 

  7. সদ্য তোলা ছবি। 

 

যখন আপনি কানাডা স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করবেন। তখন আপনার উপরের যোগ্যতা গুলো থাকতে হবে। 

ওয়ার্ক পারমিট ভিসায় কানাডা যাওয়ার যোগ্যতা

বাংলাদেশ থেকে অনেক মানুষ ওয়ার্ক পারমিট ভিসায় কানাডা যায়। কারন, কানাডা হলো একটি উন্নত দেশ। সে কারণে এই দেশের কাজের বিনিময়ে খুব ভালো বেতন পাওয়া যায়। 

 

তবে যদি আপনি কাজের জন্য কানাডা যেতে চান। তাহলে আপনার ক্ষেত্রে কি কি কানাডা যাওয়ার যোগ্যতা লাগবে। সেগুলো নিচে উল্লেখ করা হলো। যেমন, 

 

  1. আপনার অবশ্যই আইইএলটিএস স্কোর মানসম্মত হতে হবে। 

  2. বাংলাদেশের বৈধ নাগরিকত্ব থাকতে হবে। 

  3. কানাডার কোম্পানির অফার লেটার থাকতে হবে। 

  4. প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা থাকা বাধ্যতামূলক। 

  5. সর্বনিন্ম ০৬ মাস মেয়াদী বৈধ পাসপোর্ট।

  6. কাজের অভিজ্ঞতার সনদ বা প্রমানপত্র। 

  7. সদ্য তোলা ছবি। 

 

যখন আপনার উপরোক্ত যোগ্যতা গুলো থাকবে। তখন আপনি কানাডা ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করতে পারবেন। 

পার্মানেন্ট রেসিডেন্ট ভিসায় কানাডা যাওয়ার যোগ্যতা

আমরা সকলেই জানি যে, পার্মানেন্ট রেসিডেন্ট ভিসা (PR) বিশেষ এক ধরনের ভিসা। যার মাধ্যমে আপনি কানাডায় স্থায়ীভাবে বসবাস করতে পারবেন। 

 

তবে এই ধরনের Canada PR ভিসার জন্য। আপনাকে অবশ্যই কানাডা সরকারের নির্দিষ্ট অভিবাসন প্রোগ্রামের যোগ্য হতে হবে। 

See also  সিঙ্গাপুরের নাগরিকত্ব পাওয়ার উপায় কি?

 

কেননা, কানাডার সরকারের বিভিন্ন অভিবাসন প্রোগ্রাম রয়েছে। প্রতিটি প্রোগ্রামের জন্য আলাদা আলাদা যোগ্যতা রয়েছে।

 

তো যদি আপনি পার্মানেন্ট রেসিডেন্ট ভিসায় কানাডা যাওয়ার যোগ্যতা সম্পর্কে জানতে চান। তাহলে নিচের লিংকে ক্লিক করুন। 

 

  1. পার্মানেন্ট রেসিডেন্ট ভিসায় কানাডা যাওয়ার যোগ্যতা (Link -1),

  2. পার্মানেন্ট রেসিডেন্ট ভিসায় কানাডা যাওয়ার যোগ্যতা (Link-2),

 

উপরের লিংক থেকে আপনি কানাডার রেসিডেন্ট ভিসার সকল প্রোগ্রামের যোগ্যতা সম্পর্কে জানতে পারবেন। 

আপনার জন্য আমাদের শেষকথা

প্রিয় পাঠক, আপনারা যারা কানাডা যাওয়ার যোগ্যতা সম্পর্কে জানতে চান। তাদের জন্য আজকের লেখাটি অনেক হেল্পফুল হবে। 

 

তবে এই বিষয়ে যদি আপনার আরো কিছু জানার থাকে। তাহলে নিচে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।